রবিবার, ফেব্রুয়ারি 8, 2026

খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দাবিটি ভুয়া

সম্প্রতি, ‘খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা বিএনপি থেকে মনোনয়ন পেলেন’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগম বিএনপি থেকে মনোনয়ন পাননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বিএনপি থেকে ফাতেমার মনোনয়ন পাওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া, বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ, মিডিয়া সেল এমনকি তারেক রহমানের ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

পাশাপাশি, নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

আলোচিত দাবির সাথে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সাথে ফাতেমার দুইটি ছবিও প্রচার হতে দেখা যায়। উক্ত ছবি দুইটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, ছবি দুইটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

Image: Ai Analysis 

অর্থাৎ, প্রচারিত ছবিগুলোও বাস্তব নয়।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবি যুক্ত করে খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img