রবিবার, ফেব্রুয়ারি 8, 2026

প্রয়োজনে আ.লীগকে সাথে নিয়ে জামায়াতকে পাকিস্তানে পাঠাবো শীর্ষক মন্তব্য করেননি ছাত্রদল সভাপতি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়, তিনি বলেছেন “প্রয়োজনে আমরা আওয়ামী লীগকে সাথে নিয়ে জামায়াতকে পাকিস্তানে পাঠাবো।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “প্রয়োজনে আমরা আওয়ামী লীগকে সাথে নিয়ে জামায়াতকে পাকিস্তানে পাঠাবো।” শীর্ষক কোনো মন্তব্য রাকিবুল ইসলাম রাকিব করেননি। প্রকৃতপক্ষে, রাকিবকে জড়িয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা  গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, রাকিবুল ইসলাম রাকিবের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি। 

এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, আশার আলো নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত হয়। পেজটি থেকে গত ২ ফেব্রুয়ারিতে একটি ফটোকার্ড আকারে পোস্টটি প্রকাশ করা হয়।

Comparison : Rumor Scanner

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির বায়োতে উল্লেখ রয়েছে, “এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না।” এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (, , )।

সুতরাং, রাকিবুল ইসলাম রাকিব “প্রয়োজনে আমরা আওয়ামী লীগকে সাথে নিয়ে জামায়াতকে পাকিস্তানে পাঠাবো।”  শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Ashar Alo – Facebook Post 
  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img