রবিবার, জানুয়ারি 25, 2026

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটকের দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার 

গত ০৩ জানুয়ারি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ব্যাপাক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ডেল্টা। 

এরই প্রেক্ষিতে, যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ডেল্টা কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন– এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ডেল্টা কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির সত্যতার বিষয়ে গণমাধ্যম বা বিশ্বত্ব সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে, আলোচিত ভিডিওটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, উক্ত ভিডিওটি এআই হওয়ার সম্ভাবনা রয়েছে ৯১.৯ থেকে ৯৯.৯ শতাংশ। 

Image: Ai Analysis 

আলোচিত ভিডিওটির ক্রিয়েটরের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘adeeoficial’ নামক একটি ইনস্টাগ্রাম চ্যানেল থেকে গত ০৩ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। 

Video Comparison By Rumor Scanner 

উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও (, , ) রয়েছে। এছাড়া, অ্যাকাউন্টটির বায়োতেও লিখা রয়েছে তিনি এআই কনটেন্ট ক্রিয়েটর৷ 

Image: adeeoficial Instagram Account 

অর্থাৎ, ভিডিওটি বাস্তব নয়৷ 

এরপর, উক্ত অ্যাকাউন্টধারীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, ‘প্রচারিত ভিডিওটি আমার। এটি এআই দিয়ে তৈরি।’

উল্লেখ্য, আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের ইউটিউব চ্যানেলে গতকাল (০৪ জানুয়ারি) মাদুরোকে গ্রেফতার করার ভিন্ন একটি ভিডিও পাওয়া যায়। যা আলোচিত ভিডিওর সাথে মিল নেই। 

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটকের বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img