রবিবার, ফেব্রুয়ারি 8, 2026

ফেব্রুয়ারিতে শেখ হাসিনা দেশে ফিরছেন দাবিতে সময় টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, “অপেক্ষার অবসান। ফেব্রুয়ারী ২০ তারিখে দেশে প্রত্যাবর্তন শেখ হাসিনার।”” শিরোনামে সময় টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “অপেক্ষার অবসান। ফেব্রুয়ারী ২০ তারিখে দেশে প্রত্যাবর্তন শেখ হাসিনার।” শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময় টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে সময় টিভির লোগো রয়েছে। তবে এটি প্রকাশের তারিখ উল্লেখ নেই। 

আলোচিত ফটোকার্ডে থাকা সময় টিভির লোগো ও প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। সময় টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর সঙ্গে সময় টিভির প্রচলিত ফটোকার্ডের ডিজাইন ও শিরোনামে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

Comparison: Rumor Scanner

অর্থাৎ, সময় টিভির লোগো ব্যবহার করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, “অপেক্ষার অবসান। ফেব্রুয়ারী ২০ তারিখে দেশে প্রত্যাবর্তন শেখ হাসিনার।”” শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img