রবিবার, ফেব্রুয়ারি 8, 2026

দেশের ৪৫% মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিতে চায় শীর্ষক কোনো সংবাদ আরটিভি করেনি, ভুয়া ফটোকার্ড প্রচার

দেশের ৪৫% মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিতে চায় শিরোনামে সংবাদমাধ্যম আরটিভি ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশের ৪৫% মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিতে চায়- শিরোনামে আরটিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আরটিভির লোগো ও তারিখ হিসেবে  ১৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের অন্যান্য ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের মিল থাকলেও ফন্টের গাঢ়ত্ব ও আকারে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

Comparison: Rumor Scanner

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, ‘দেশের ৪৫% মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিতে চায়’ শীর্ষক দাবিটি ভুয়া। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img