ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে আফগান ক্রিকেটার রশিদ খান বলেছেন- “যে দেশের মানুষ ভারতের মতো মহান দেশকে অসম্মান করে, তাদের জাতীয় পতাকা পায়ে মাড়ায়, সেই বাংলাদেশী প্লেয়ারদের আইপিএল খেলতে না দেওয়ার এই সিদ্ধান্তকে আমরা পূর্ণ সমর্থন করি। আমরা সবসময় বন্ধুদেশ ভারতের পাশে আছি”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আফগান ক্রিকেটার রশিদ খান মুস্তাফিজ ও আইপিএল ইস্যুতে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই রাশিদ খানের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও দেশি বা বিদেশি মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে রাশিদ খান এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা নানাদেশিয় মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।
এছাড়া, রাশিদ খানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুর পর কোনো বিষয়েই এখন পর্যন্ত রাশিদ খানকে কোনো মন্তব্য পোস্ট করতে দেখা যায়নি। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ এর দল এমআই কেপ টাউনের অ্যাকাউন্ট থেকে রাশিদ খানকে ট্যাগ করে করা নানা কনটেন্ট পাওয়া যায়।
সুতরাং, রাশিদ খান মুস্তাফিজ ও আইপিএল ইস্যুতে বাংলাদেশী প্লেয়ারদের আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করি বলে মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা।
তথ্যসূত্র
- Rashid Khan – Instagram Account
- Rumor Scanner’s analysis





