শনিবার, জানুয়ারি 17, 2026

নির্বাচনের অংশগ্রহণ প্রসঙ্গে মির্জা ফখরুলের বক্তব্য দাবিতে বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শীর্ষক দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে  (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে  (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না বলে মন্তব্য করেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং  বাংলাদেশ প্রতিদিনও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতিপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ প্রতিদিনের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলাদেশ প্রতিদিনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৭ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির বাক্যে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়। 

Comparison: Rumor Scanner

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে বিএনপি নির্বাচনে অংশ নিবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img