শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

ভোট চাইতে গিয়ে ফয়জুল হক জনতার ধাওয়ায় দৌড়ে পালাননি, কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘ইসলামের অপপ্রচার করায় ভোট চাইতে গিয়ে জনতার পাল্টা ধাওয়ায় দৌড়ে পালালেন ফয়জুল হক’ শীর্ষক শিরোনামে কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোট চাইতে গিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী ফয়জুল হক জনতার ধাওয়ায় দৌড়ে পালানোর কোনো ঘটনা ঘটেনি এবং কালবেলাও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে কালবেলার লোগো দেখা যায়। এছাড়া, প্রকাশের তারিখ হিসেবে ১২ জানুয়ারী, ২০২৬ উল্লেখ থাকতেও দেখা যায়। 

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ১২ জানুয়ারি উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেওয়েবসাইটে উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, অন্য গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ 

পরবর্তীতে, আলোচিত দাবির ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে কালবেলার প্রচলিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। এমনকি উক্ত ফটোকার্ডে ব্যবহৃত ছবির ফ্রেমের সাথেও কালবেলার প্রচলিত ফটোকার্ডের ছবির ফ্রেমের অমিল রয়েছে।

Comparison: Rumor Scanner

অর্থাৎ, কালবেলার ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটিতে থাকা ছবির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে গুগলের জেমিনি আলোচিত ছবিটি গুগলের জেমিনি দিয়ে তৈরি বা সম্পাদিত বলে শনাক্ত করেছে। 

Image: Google Gemini 

অর্থাৎ, ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াতের প্রার্থী ফয়জুল হক। উঠান বৈঠকে তাঁর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে গত ০৯ জানুয়ারি  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে, ০৭ জানুয়ারি বা তার পরে ইসলাম অপপ্রচারের দায়ে জনতার ধাওয়া বা দৌড়ে পালানোর কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘ইসলামের অপপ্রচার করায় ভোট চাইতে গিয়ে জনতার পাল্টা ধাওয়া দৌড়ে পালালেন ফয়জুল হক’ দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img