৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে, ‘জকসু নির্বাচন-২০২৬ জবি-তে ব্যালট বাক্স চিন্তাই এর অভিযোগ উঠেছে জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে, আটক ছাত্রদল নেতা বললো উপরের নির্দেশ।’ শিরোনামে একাত্তর টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জকসু নির্বাচন-২০২৬ জবি-তে ব্যালট বাক্স চিন্তাই এর অভিযোগ উঠেছে জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে, আটক ছাত্রদল নেতা বললো উপরের নির্দেশ।’ শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে একাত্তর টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
একাত্তর টিভির লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, একাত্তর টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে ৭ জানুয়ারি গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে “১১ কেন্দ্রের ফলে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস পদে শিবির” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। একাত্তর টিভির মূল ফটোকার্ডটিতে ‘১১ কেন্দ্রের ফলে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস পদে শিবির’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘জকসু নির্বাচন-২০২৬ জবি-তে ব্যালট বাক্স চিন্তাই এর অভিযোগ উঠেছে জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে, আটক ছাত্রদল নেতা বললো উপরের নির্দেশ।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, একাত্তর টিভির এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ‘জকসু নির্বাচন-২০২৬ জবি-তে ব্যালট বাক্স চিন্তাই এর অভিযোগ উঠেছে জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে, আটক ছাত্রদল নেতা বললো উপরের নির্দেশ।’ শিরোনামে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Ekattor: Facebook Post
- Ekattor tv: Website
- Ekattor TV: Youtube





