শনিবার, জানুয়ারি 17, 2026

জামায়াতের অভ্যন্তরীন কোন্দলে ১৪ মাসে ৩৬০০ খুনের দাবিতে বিবিসি বাংলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীন কোন্দলে গত ১৪ মাসে সারাদেশে ৩৬০০ খুন হয়েছে দাবিতে বিবিসি নিউজ বাংলার লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রচারিত ফটোকার্ডটিতে আরও দাবি করা হয়, উল্লিখিত খুনের ঘটনায় মামলা করতে চাইলেও পুলিশে কোনো মামলা নিচ্ছে না।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ইনস্টাগ্রামে প্রচারিত একই ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘জামায়াতের অভ্যন্তরীন কোন্দলে ১৪ মাসে সারা দেশে ৩৬০০ খুন, মামলা নিচ্ছে না পুলিশ’ শিরোনামে বিবিসি নিউজ বাংলা কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বিবিসি নিউজ বাংলার ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বিবিসি বাংলার লোগো এবং ওয়েবসাইটের নাম রয়েছে। এরই সূত্র ধরে অনুসন্ধানে বিবিসি বাংলার ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি বিবিসি বাংলার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে বিবিসি নিউজ বাংলার ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, দুটি ফটোকার্ডের মধ্যে প্রায় সবকিছু মিল থাকলেও শিরোনামের ফন্ট, আকার এবং লাইন স্পেসিংয়ে কোনো মিল নেই। এছাড়া, বিবিসি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো ফন্টের ফটোকার্ডও খুঁজে পাওয়া যায়নি।

Photocard Comparison by Rumor Scanner 

পাশাপাশি, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো সূত্রে গত ১৪ মাসে জামায়াতে ইসলামীর অভ্যন্তরীন কোন্দলে ৩৬০০ জন নিহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও এমন ঘটনায় পুলিশের মামলা না নেওয়ার অভিযোগও পাওয়া যায়নি। 

সুতরাং, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীন কোন্দলে গত ১৪ মাসে ৩৬০০ জন নিহত হওয়ার দাবিতে বিবিসি নিউজ বাংলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img