বুধবার, জানুয়ারি 14, 2026

নির্বাচনের জরিপ নিয়ে পুলিশ সদস্যের বক্তব্যের দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার 

সম্প্রতি ‘বিএনপি ৪০ সিট, জামাত পাবে ১৯০’ শিরোনামে এবং ‘বেশি দিন নাই আগামী ফেব্রুয়ারিতে কোরআানের সাশন দেখতে পারবেন ইনশাল্লাহ’ ক্যাপশনে একজন পুলিশ সদস্যের আসন্ন নির্বাচনের জরিপ নিয়ে বক্তব্য দেওয়ার একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ সদস্য একটি সংবাদ সম্মেলনে বলছেন “বিএনপি ৪০ সিট, জামাত ১৯০, এনসিপি পাবে ২০। এটা আমাদের জরিপ। মানুষ পরিবর্তন, সুশাসন ও ইসলামের শাসনের পক্ষপাতী। আর বেশি দেরি নয়, আগামী ফেব্রুয়ারিতেই কোরআনের শাসন দেখতে পারবেন আপনারা। সবাই আলহামদুলিল্লাহ পড়ে ভিডিওটা বেশি বেশি ছড়িয়ে দিন”।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন নির্বাচন সংক্রান্ত জরিপ উপস্থাপন করে একজন পুলিশ সদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিও আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পুলিশ সদস্যের নামফলকে কিছু বাংলা-সদৃশ অক্ষর রয়েছে, যা কোনো প্রচলিত বা অর্থবহ শব্দ তৈরি করে না। এছাড়া ভিডিওটির এক পর্যায়ে পুলিশ সদস্যের সামনে একটি নেমপ্লেট আসে। সেখানেও কিছু অক্ষর দেখা যায়, যা কোনো শব্দ বা অর্থ প্রকাশ করে না। ভিডিওর শুরুতে পেছনে দেওয়ালে থাকা পুলিশের লোগোতে ‘BANNNICH POLICE’ লিখা দেখা যায়। তবে, পরবর্তীতে লোগো এবং লিখা দুটিই বদলে যায়। তখন লোগোর ‘BANNNICH’ বদলে ‘BANDICH’ এবং ‘POLICE’ শব্দটি বদলে ‘বীCH’ হয়ে যায়। এছাড়া, পুলিশ সদস্যের পোশাকে থাকা নামফলকটিও বদলে যায়। 

Collage: Rumor Scanner 

এধরণের অসঙ্গতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তায় নির্মিত ভিডিওতে লক্ষ্য করা যায়। 

ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’ এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

Comparison: Rumor Scanner 

এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে বাংলাদেশ পুলিশ কর্তৃক আসন্ন নির্বাচনে নিয়ে করা কোনো জরিপ বা ফলাফলের বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, আসন্ন নির্বাচনের জরিপ নিয়ে পুলিশ সদস্যের বক্তব্যের দৃশ্য দাবিতে একটি এআই নির্মিত ভিডিও প্রচার করা হয়েছেল; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img