সম্প্রতি, ‘গাইবান্ধায় ১০ মাসে ৯৪ ধর্ষণ মামলা জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে’ শীর্ষক তথ্যে বা শিরোনামে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কালের কণ্ঠের ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গাইবান্ধায় ১০ মাসে ৯৪ ধর্ষণ মামলা জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে’ শীর্ষক দাবিতে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ভিন্ন প্রেক্ষিতে কালের কণ্ঠ কর্তৃক প্রকাশিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটিতে কালের কণ্ঠের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ০১ নভেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এমনকি কালের কণ্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, একই তারিখে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে থাকা ছবি এবং ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে। তবে উক্ত ফটোকার্ডে ‘গাইবান্ধায় ১০ মাসে ৯৪ ধর্ষণ মামলা’ শীর্ষক শিরোনাম উল্লেখ থাকতে দেখা যায়।

অর্থাৎ, কালের কণ্ঠের ফেসবুক পেজে ‘গাইবান্ধায় ১০ মাসে ৯৪ ধর্ষণ মামলা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের মন্তব্যের ঘরে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশের তথ্যমতে, জেলার সাত উপজেলায় চলতি বছরের জানুয়ারি থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৯৪টি ধর্ষণের মামলা করা হয়েছে। তবে, এখানে জামায়াতে ইসলামী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে– এরকম কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এমনকি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্যান্য গণমাধ্যমে আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘গাইবান্ধায় ১০ মাসে ৯৪ ধর্ষণ মামলা জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- kaler Kantho- Facebook Page
- Kaler Kantho- Website
- Kaler Kantho- YouTube Channel
- Kaler Kantho- Facebook Post
- Kaler Kantho- গাইবান্ধায় ১০ মাসে ৯৪ ধর্ষণ মামলা





