সম্প্রতি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং শবনম ফারিয়া বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছেন দাবিতে পৃথক দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি দুইটি আসল নয়। প্রকৃতপক্ষে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং শবনম ফারিয়ার ভিন্ন দুইটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত দাবি সংবলিত ছবিটি প্রচার করা হয়েছে।
নুসরাত ইমরোজ তিশার ছবি যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ফেসবুক অ্যাকাউন্টে গত ২৫ নভেম্বরে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, মূল ছবিটিতে তিশার মুখে একপাশে 9 লেখা থাকলেও অন্যপাশে 6 লেখা সংযুক্ত করা হয়েছে।

শবনম ফারিয়ার ছবি যাচাই
এ বিষয়ে অনুসন্ধানে ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক অ্যাকাউন্টে গত ২৫ নভেম্বরে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিটি পর্যবেক্ষণে ১০০০ শীর্ষক সংখ্যা দেখা গেলেও আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে এর স্থলে ‘JULY CDI’ শীর্ষক লিখা সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, মূল ছবিগুলোর ক্যাপশনে ‘16DaysOfActivism’ শীর্ষক হ্যাশট্যাগের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, এটি মূলত ১৬ দিনব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ ক্যাম্পেইনের অংশ। যাতে নুসরাত ইমরোজ তিশা এবং শবনম ফারিয়াও অংশগ্রহণ করেছেন।
অর্থাৎ, নুসরাত ইমরোজ তিশা এবং শবনম ফারিয়ার পৃথক দুইটি ছবি সম্পাদনার মাধ্যমে এই ছবিগুলো তৈরি করা হয়েছে।
সুতরাং, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং শবনম ফারিয়ার বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদ জানানোর দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।
তথ্যসূত্র
- Nusrat Imrose Tisha: Facebook Post
- Sabnam Faria: Facebook Post
- Daily Star: 16 Days of Activism
- Rumor Scanner’s Analysis





