রবিবার, ফেব্রুয়ারি 8, 2026

তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নাহিদের মন্তব্য দাবিতে দৈনিক সকালের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘এইচএসসি পাশ দিয়ে এখন দারোয়ানের চাকরি হয়না। অথচ তারেক রহমান এইচএসসি ফেল করেও বাবা মার কোটায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে’  শীর্ষক নাহিদ ইসলামের মন্তব্য দাবিতে সংবাদমাধ্যমে দৈনিক সকালের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক 


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘এইচএসসি পাশ দিয়ে এখন দারোয়ানের চাকরি হয়না। অথচ তারেক রহমান এইচএসসি ফেল করেও বাবা মার কোটায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে’ শীর্ষক কোনো মন্তব্য নাহিদ ইসলাম করেননি এবং উক্ত শিরোনামে দৈনিক সকালও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, নাহিদ ইসলামকে নিয়ে প্রকাশিত দৈনিক সকালের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দৈনিক সকালের লোগো এবং এটি প্রকাশের তারিখ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। এর সূত্রে দৈনিক সকালের ফেসবুক পেজে ৪ ফেব্রুয়ারি নাহিদ ইসলামের বক্তব্যে সংবলিত ‘আ.লীগের আগের কারচুপিতে ভারত সমর্থন করেছেে, এবারও তারা ষড়যন্ত্র করছে: নাহিদ ইলাম’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘এইচএসসি পাশ দিয়ে এখন দারোয়ানের চাকরি হয়না। অথচ তারেক রহমান এইচএসসি ফেল করেও বাবা মার কোটায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘আ.লীগের আগের কারচুপিতে ভারত সমর্থন করেছেে, এবারও তারা ষড়যন্ত্র করছে: নাহিদ ইলাম’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দৈনিক সকালের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, আওয়ামী লীগের আগের ভোট কারচুপির নির্বাচনে ভারত সমর্থন দিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচন নিয়েও প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কূটনীতিকদের বিভিন্ন মন্তব্যও সে ইঙ্গিত দেয়। আওয়ামী লীগের আগের ভোট কারচুপির নির্বাচন ভারত সমর্থন করেছে, এবারও নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করছে।”

এ সময় গণমাধ্যমের ভূমিকা নিয়েও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “গণমাধ্যম একটি নির্দিষ্ট দলকে অতিরিক্ত প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচন কমিশন পুরো নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।”

তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘এইচএসসি পাশ দিয়ে এখন দারোয়ানের চাকরি হয়না। অথচ তারেক রহমান এইচএসসি ফেল করেও বাবা মার কোটায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক সকালের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img