সম্প্রতি, ‘আগামীকালকের কর্মসূচি সফল করতে ইডেন কলেজের মেয়েরা,, শেখ হাসিনা স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাজপথ।’’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উল্লিখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি উপলক্ষে ইডেন কলেজে শিক্ষার্থীদের স্লোগানের ভিডিও নয় বরং, অন্তত ২০১৮ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Amaderkotha’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি প্রচারিত শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত! ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

পরবর্তীতে, ইউটিউবে ‘Rimon Khan’ নামক ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, ভিডিওটির সঠিক প্রেক্ষাপট নিশ্চিত না হলেও নিশ্চিতভাবে বলা যায় এটি সাম্প্রতিক সময়ের নয়।
সুতরাং, অন্তত ২০১৮ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি উপলক্ষ্যে ইডেন কলেজে শিক্ষার্থীদের স্লোগানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rimon Khan – Youtube Video
- Amaderkotha – Facebook Video





