রবিবার, ফেব্রুয়ারি 8, 2026

১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে না শীর্ষক মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি যুক্ত করে ‘১২ ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না: প্রধান উপদেষ্টা।’ এবং ‘১২ ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে না আমি ৫ বছর ক্ষমতায় থাকতে চায় বললেন প্রধান উপদেষ্টা।’ শিরোনামে একাধিক দাবি টিকটকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৭ শত বার দেখা হয়েছে, এটিতে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে না শীর্ষক মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই তাকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যগুলো প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ঘোষণা করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস কোনো মন্তব্য করে থাকলে এ নিয়ে জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত তথ্যের সমর্থনে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে না শীর্ষক মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img