শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

দীপু মনি কারামুক্ত হয়ে ফেসবুক লাইভে দাবিতে ২০২০ সালের ভিডিও প্রচার 

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি কারগারে আছেন। এরই মধ্যে চলতি মাসের ১৩ জানুয়ারিতে তিনি মুক্তি পেয়ে ফেসবুক লাইভে বক্তব্য রাখছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাগ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দীপু মনি কারামুক্ত হয়ে ফেসবুকে লাইভে আসার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীপু মনির একটি শুভেচ্ছা বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ডা. দীপু মনি নামের একটি ফেসবুক পেজে ২০২০ সালের ২২ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১ মিনিট ২৮ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

Comparison : Rumor Scanner 

পরবর্তীতে, দীপু মনির অবস্থান এবং সর্বশেষ অবস্থা বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক কালের কণ্ঠের ওয়েবসাইটে গত ০৭ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় মো. দুর্জয় আহম্মেদ নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।  

পাশাপাশি, বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হয়ে বলা যায়, দীপু মনি এখনো কারাগারে রয়েছেন। 

অর্থাৎ, দীপু মনির কারামুক্তি এবং ফেসবুক লাইভে এসে বক্তব্য দেওয়ার দাবিটি ভিত্তিহীন। 

এছাড়া, মূলধারার গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রেও সাম্প্রতিক সময়ে দীপু মনির জামিনের বিষয়ে কোনো তথ্য বা সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ২০২০ সালে দীপু মনির দেওয়া একটি বক্তব্যের পুরোনো ভিডিওকে সম্প্রতি তিনি কারামুক্ত হয়ে ফেসবুক লাইভে বক্তব্য রাখছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img