চিকিৎসাধীন অবস্থায় বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল মারা গিয়েছেন দাবিতে দেশিয় গণমাধ্যমগুলোতে গতকাল রাত থেকে একটি তথ্য প্রচার করা হয়েছে। গণমাধ্যমগুলোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তথ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন দেখুন একুশে টিভি, জুম বাংলা, সময়ের আলো, নিউজবাংলা২৪, ঢাকা টাইমস, সময়ের কণ্ঠস্বর, করতোয়া, রূপালী বাংলাদেশ, খবর সংযোগ এবং প্রতিফলন।

প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক, সমকাল, যমুনা টিভি, বাংলাভিশন, এখন টিভি, ইনডিপেনডেন্ট টিভি, প্রতিদিনের সংবাদ একই দাবিতে প্রতিবেদন প্রকাশ করে পরবর্তীতে তা সরিয়ে নেয়।
গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বলিউড অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলের মৃত্যুর দাবিটি ভুয়া। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে এবং আগের তুলনায় উন্নতি হয়েছে।
আলোচিত দাবিটি নিয়ে অনুসন্ধানে ধর্মেন্দ্র সিং দেওলের কন্যা এশা দেওলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়, যেখানে তিনি গণমাধ্যমে বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, ধর্মেন্দ্র সিংয়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
পরবর্তীতে ধর্মেন্দ্র সিংয়ের স্ত্রী ও এশা দেওলের মা হেমা মালিনীর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টেও গণমাধ্যমে ভুয়া তথ্য প্রচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সুতরাং, বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল মারা যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।





