সোমবার, ফেব্রুয়ারি 9, 2026

কুকি-চিনের সাথে সংঘর্ষে বিজিবি সদস্যের মৃত্যুর ভুয়া তথ্য প্রচার 

সম্প্রতি, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবারও মৃত্যুবরণ করলো আমার এক সৈনিক ভাই বিজিবি সদস্য মাহফুজুর রহমান বাসা যশোর বয়স ২৯। মায়ানমারের কুকিচিং বাহিনীর সাথে সামান্য সংঘর্ষে একটি গোলা তার কাঁধে এসে পড়ে এবং সেই স্থানে সে মৃত্যুবরণ করে সবাই তার জন্য বলি আমিন’’ শিরোনামে একজন বিজিবি সদস্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

অর্থাৎ, পোস্টের মাধ্যমে দাবি করা হয়েছে, ছবির ব্যক্তিটি কুকি-চিনের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে কুকি-চিন বাহিনীর সাথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সংঘর্ষে বিজিবি সদস্যের মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি এবং প্রচারিত ছবির ব্যক্তিও মারা যাননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Defence 24 BD’ নামক একটি ফেসবুক গ্রুপে ‘MD Rubel Sikder’ নামক অ্যাকাউন্টে ১৭ নভেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে দাবি করা হয়েছে, আলোচিত ছবির ব্যক্তিটি তিনিই এবং তিনি বেঁচে আছেন।

উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে গত ৪ নভেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

পরবর্তীতে, ১৮ নভেম্বর প্রচারিত একটি ভিডিওতে আলোচিত বিজিবি সদস্য জানান, তার মৃত্যুর দাবিটি গুজব। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং মেহেরপুর সীমান্তে নিয়োজিত আছেন। 

Screenshot: Facebook 

অর্থাৎ, আলোচিত ছবির ব্যক্তির নাম মাহফুজুর রহমান নয় এবং তিনি মারা যাননি।

সুতরাং, কুকি-চিনের সাথে সংঘর্ষে বিজিবি সদস্যের মৃত্যুর দাবিটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img