বুধবার, ডিসেম্বর 17, 2025

তারেক রহমান ও জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিবিসি বাংলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

২ ডিসেম্বর Kutub Uddin নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিবিসি বাংলার একটি নিউজ ফটোকার্ড পোস্ট করা হয়। যাতে লেখা রয়েছে, ‘তারেক রহমানকে হত্যার পরিকল্পনা তুরষ্কের গোয়েন্দার, ষড়যন্ত্রের অন্যতম কুশিলব জামায়াতে ইসলামীর তুরষ্ক শাখার নেতৃবৃন্দ।’ 

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “তারেক রহমানকে হত্যার পরিকল্পনা তুরষ্কের গোয়েন্দার, ষড়যন্ত্রের অন্যতম কুশিলব জামায়াতে ইসলামীর তুরষ্ক শাখার নেতৃবৃন্দ” এমন শিরোনামে বিবিসি বাংলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বিবিসি বাংলার লোগো এবং ওয়েবসাইটের নাম রয়েছে। এরই সূত্র ধরে অনুসন্ধানে বিবিসি বাংলার ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি বিবিসি বাংলার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। 

ফটোকার্ড বিশ্লেষণে দেখা যায়, দুটি ফটোকার্ডের মধ্যে প্রায় সবকিছু মিল থাকলেও শিরোনামের ফন্ট, আকার এবং লাইন স্পেসিংয়ে কোনো মিল নেই। এছাড়া, বিবিসি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো ফন্টের ফটোকার্ডও খুঁজে পাওয়া যায়নি।

Comparison : Rumor Scanner 

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত হয়েছে, তা বিশ্লেষণ করলে দেখা যায় যে পূর্বেও একই অ্যাকাউন্ট থেকে ভুয়া ফটোকার্ড প্রচারিত হয়েছে যা নিয়ে রিউমর স্ক্যানার প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, তারেক রহমানকে হত্যার পরিকল্পনা করেছে তুরষ্কের গোয়েন্দা এবং ষড়যন্ত্রের অন্যতম কুশিলব জামায়াতে ইসলামীর তুরষ্ক শাখার নেতৃবৃন্দ দাবি করে বিবিসি বাংলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র 

  • BBC News Bangla : Facebook Page
  • BBC News Bangla : Website
  • BBC News Bangla : Youtube
  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img