শনিবার, জানুয়ারি 24, 2026

ভারতে সাধুবেশী বাংলাদেশিকে আটকের দাবিটি ভুয়া 

সম্প্রতি, “যে ধরা পড়েছে সে ভিক্ষুর বেশে বাংলাদেশি জঙ্গী… গোপালগঞ্জে মাংস খেয়ে ধরা পড়লো মানুষ, গায়ত্রী মন্ত্রের খবরও জানতো না” (অনূদিত) শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) । 

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা ভারতের গোপালগঞ্জে সাধুবেশী আটককৃত ব্যক্তি বাংলাদেশি নয়। প্রকৃতপক্ষে, উক্ত ব্যক্তি ভারতের বিহারের বাসিন্দা।   

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে গুগল ম্যাপসের স্ট্রিট ভিউ থেকে জানা যায়, ভিডিওটি বিহারের গোপালগঞ্জ জেলার কুচাইকোট এলাকার। 

পরবর্তীতে, আলোচিত ভিডিওর বিষয়ে গোপালগঞ্জ পুলিশের এক্স অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভিডিওতে দেখানো ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই। গোপালগঞ্জ পুলিশ আধার কার্ড যাচাইয়ের জন্য তাকে আটক করেছিলেন। উক্ত ব্যক্তি উত্তর প্রদেশের কুশীনগর জেলার বাসিন্দা।

অর্থাৎ, ভিডিওর ব্যক্তি বাংলাদেশি নয়।

সুতরাং, সাধুবেশী ভারতের বিহারের বাসিন্দাকে বাংলাদেশি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img