সম্প্রতি, ‘গণভোটের জন্য জাতিসংঘের মহাসচিব আমাকে ফোন দিয়েছেন’ শীর্ষক মন্তব্য জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের করেছেন দাবিতে বাংলাভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গণভোটের জন্য জাতিসংঘের মহাসচিব আমাকে ফোন দিয়েছেন’ শীর্ষক কোনো মন্তব্য জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের করেননি এবং বাংলা ভিশনও এসংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গত ৩১ অক্টোবর বাংলা ভিশন কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে জামায়াত নেতা তাহেরের ভিন্ন একটি মন্তব্য নিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করে। সেই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ফটোকার্ডটিতে বাংলা ভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ৩১ অক্টোবর, ২০২৫ উল্লেখ রয়েছে।
উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে গত ৩১ অক্টোবর বাংলা ভিশনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের ডিজাইন এবং মো. তাহেরের ছবি হুবহু মিল রয়েছে।

তবে, বাংলা ভিশন কর্তৃক প্রকাশিত ফটোকার্ডটিতে ‘হঠাৎ উল্টে গেছে বিএনপি: জামায়াত নেতা তাহের’ শীর্ষক শিরোনাম উল্লেখ রয়েছে।
অর্থাৎ, গত ৩১ অক্টোবর বাংলা ভিশন কর্তৃক ‘হঠাৎ উল্টে গেছে বিএনপি: জামায়াত নেতা তাহের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটি মো. তাহের করেছেন এসংক্রান্ত দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, ‘গণভোটের জন্য জাতিসংঘের মহাসচিব আমাকে ফোন দিয়েছেন’ শীর্ষক মন্তব্য জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের করেছেন দাবিতে বাংলা ভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangla Vision- Facebook Post





