সম্প্রতি, ‘এই মুহূর্তে চলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। যুবদল বিএনপি ও আওয়ামী লীগ ধাওয়া পাল্টা ধাওয়া। পিছু উঠেছে বিএনপি জামাত। শেখের বেটি আসবে বাংলাদেশ কাঁপবে।জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে স্থান বোঝাতে ‘চাঁদপুর আওয়ামী লীগ।’, তারিখ বোঝাতে “11-11-2025” এবং সময় বোঝাতে “10: 30 am” এর জলছাপ রয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে চাঁদপুরে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে এমন কোনো ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের আগস্টে চাঁদপুরে ছাত্রলীগের সাথে শিক্ষার্থী সংঘর্ষের ঘটনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে দীপ্ত টিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ আগস্ট ‘চাঁদপুরে ছাত্রলীগ শিক্ষার্থী সংঘর্ষে, দীপ্ত টিভির সাংবাদিকসহ আ’হ’ত ৩০’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গেল বছরের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চাঁদপুরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০জন আহত হয়।
সেসময় দেশের অন্যান্য গণমাধ্যমও এবিষয়ে সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
অর্থাৎ, ভিডিওটি জুলাই আন্দোলনে ছাত্রলীগের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার।
সুতরাং, ২০২৪ সালের আগস্টে চাঁদপুরে ছাত্রলীগের সাথে শিক্ষার্থী সংঘর্ষের ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখী সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।





