শনিবার, জানুয়ারি 17, 2026

শেখ হাসিনাকে উদ্ধৃত করে বিবিসি বাংলার নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, “ডিসেম্বরেই দেশ আবার রাজাকার মুক্ত হবে। আমরা প্রস্তুত আছি” শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযুক্ত করে বিবিসি বাংলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে। 

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে। 

অনুরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ডিসেম্বরেই দেশ আবার রাজাকার মুক্ত হবে” শিরোনামে বিবিসি বাংলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং শেখ হাসিনাও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, বিবিসি বাংলার ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ভুয়া মন্তব্য সংবলিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে বিবিসি বাংলার নাম ও লোগোর সূত্র ধরে অনুসন্ধানে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি বিবিসি বাংলার ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে, গত ১৭ নভেম্বরে বিবিসি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটিতে থাকা শেখ হাসিনার ছবি ও ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডে থাকা ডিজাইন ও ছবির মিল রয়েছে।

Comparison : Rumor Scanner

বিবিসি বাংলা কর্তৃক প্রকাশিত মূল ফটোকার্ডটিতে “বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরো একটি ধাক্কা?” শীর্ষক শিরোনামের উল্লেখ থাকলেও আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে এর স্থলে “ডিসেম্বরেই দেশ আবার রাজাকার মুক্ত হবে। আমরা প্রস্তুত আছি” শীর্ষক শিরোনাম যুক্ত করা হয়েছে। 

এছাড়া, বিবিসি বাংলার ফটোকার্ডটির মন্তব্যের ঘরে থাকা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুপস্থিতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর তার দেশে ফেরা, রাজনৈতিক নেতৃত্ব এবং ভারতের ভূমিকা আরও জটিল ও অনিশ্চিত হয়ে পড়েছে, যা আওয়ামী লীগের ভবিষ্যত কৌশল ও রাজনৈতিক চাপকে নতুন মাত্রায় পৌঁছে দিতে পারে। 

সুতরাং, শেখ হাসিনাকে উদ্ধৃত করে “ডিসেম্বরেই দেশ আবার রাজাকার মুক্ত হবে। আমরা প্রস্তুত আছি” শিরোনামে বিবিসি বাংলার নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।  

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img