সম্প্রতি, “জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরোধিতা করে গনহত্যা চালালেও ধর্ষনের মত গর্হিত কাজ করেনি: শফিকুর রহমান” শীর্ষক দাবিতে যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, একাত্তরের গণহত্যা-ধর্ষণ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে জড়িয়ে যুগান্তর কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম যুগান্তরের
লোগো লক্ষ্য করা যায় এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৩ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে যুগান্তরের ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি যুগান্তরের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

ফটোকার্ডগুলো বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইন ও শিরোনামে ফন্টের অমিল পরিলক্ষিত হয়।
পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত তথ্য বা সংবাদের সত্যতা মেলেনি।
সুতরাং, একাত্তরের গণহত্যা-ধর্ষণ প্রসঙ্গে জামায়াতের আমীর শফিকুর রহমানকে উদ্ধৃত করে যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jugantor – Facebook Page
- Jugantor – Website
- Rumor Scanner’s own analysis





