শনিবার, ফেব্রুয়ারি 7, 2026

ভারতে মোদীর সাথে তারেক রহমান দেখা করবেন দাবিতে ডিবিসি নিউজের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ‘জনাব তারেক রহমান সাহেব তার নিবন্ধন ও ভোটার কার্যক্রম শেষ করে ভারতে মোদীর সাথে দেখা করবেন আগামী পহেলা জানুয়ারি’ শিরোনামে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘জনাব তারেক রহমান সাহেব তার নিবন্ধন ও ভোটার কার্যক্রম শেষ করে ভারতে মোদীর সাথে দেখা করবেন আগামী পহেলা জানুয়ারি’ শিরোনামে ডিবিসি নিউজ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং পহেলা জানুয়ারি ভারতে নরেন্দ্র মোদীর সাথে তারেক রহমান দেখা করবেন এমন কোনো ঘোষণাও বিএনপি দেয়নি। প্রকৃতপক্ষে, ডিবিসি নিউজের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ডিবিসি নিউজের নাম, লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২৭শে ডিসেম্বর উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, ডিবিসি নিউজের ফেসবুক পেজে ২৭ ডিসেম্বরে ‘নিবন্ধনের পর ৭ থেকে ২৪ ঘন্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ডিজি’ তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ডিবিসি নিউজের মূল ফটোকার্ডটিতে ‘নিবন্ধনের পর ৭ থেকে ২৪ ঘন্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ডিজি’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘জনাব তারেক রহমান সাহেব তার নিবন্ধন ও ভোটার কার্যক্রম শেষ করে ভারতে মোদীর সাথে দেখা করবেন আগামী পহেলা জানুয়ারি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। 

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডিবিসি নিউজের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

সুতরাং, ‘জনাব তারেক রহমান সাহেব তার নিবন্ধন ও ভোটার কার্যক্রম শেষ করে ভারতে মোদীর সাথে দেখা করবেন আগামী পহেলা জানুয়ারি’ শিরোনামে ডিবিসি নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img