সোমবার, ফেব্রুয়ারি 9, 2026

ওসমান হাদিকে গুলির ঘটনায় দৈনিক আমার দেশের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে উক্ত হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং ইনকিলাব মঞ্চকে জড়িয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকার ডিজাইন সংবলিত সাতটি ফটোকার্ড প্রচারিত হতে দেখেছে রিউমর স্ক্যানার।

দৈনিক আমার দেশের নামে ‘ওসমান হাদিকে গুলি করা ঘাতকের কল লিস্টে সাদিক কায়েমের নাম্বার’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

‘জামায়াতের পয়জন লাগছিলো ইনকিলাব মঞ্চে ওসমান হাদি আজ শেষ: ফয়জুল করিম’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)। 

‘হাদিকে গুলি করা ফয়সাল প্রকাশ্যে ছাত্রলীগ করলেও সে ছিলো শিবির কর্মী, কল লিস্টে চাঞ্চল্যকর তথ্য’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

‘ওসমান হাদিকে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছিলো জামায়াত’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)। 

‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসার পরপরই টার্গেটে পরিনত হন ওসমান হাদি’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)। 

‘ওসমান হাদিকে গুলি করা ব্যাক্তি গুপ্ত সংগঠনের কর্মী দাবি ইনকিলাব মঞ্চের, ৯ ডিসেম্বর সভাও করেন’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)। 

‘ওসমান হাদির উপর গুলিবর্ষণ করা খুনির পাশে সাদিক কায়েম’ শিরোনামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দৈনিক আমার দেশ আলোচিত শিরোনামগুলোতে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, দৈনিক আমার দেশের ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত দাবিগুলোতে প্রচারিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডগুলোর বিষয়ে অনুসন্ধানে দৈনিক আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত শিরোনামগুলোতে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। উক্ত গণমাধ্যমের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও ওসমান হাদিকে জড়িয়ে এমন কোনো সংবাদ প্রচার হতে দেখা যায়নি। এছাড়াও অন্যকোনো গণমাধ্যমেও আলোচিত দাবিগুলোতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও দৈনিক আমার দেশের আলোচিত ডিজাইন সংবলিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডগুলোর সাথে দৈনিক আমার দেশের ফটোকার্ডের শিরোনামের ফন্টের মিল থাকলেও প্রচারিত ফটোকার্ডগুলোতে অফিসিয়াল ফটোকার্ডের মত শিরোনামের নিচে লাল রঙের ‘বিস্তারিত কমেন্টে’ টেক্সটটি লেখা নেই। এমনকি উক্ত গণমাধ্যমের ফটোকার্ডে ছবি ব্যবহারের ফরমেটের সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ছবি ব্যবহারের ফরমেটে ভিন্নতা লক্ষ্য করা যায়।

Comparison by Rumor Scanner 

পাশাপাশি ‘ওসমান হাদিকে গুলি করা ঘাতকের কল লিস্টে সাদিক কায়েমের নাম্বার’ শিরোনামে দৈনিক আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া জানিয়ে গণমাধ্যমটির ফেসবুক পেজে একটি পোস্ট করতেও দেখা যায়। 

Screenshot: Facebook 

সুতরাং, ওসমান হাদিকে গুলির ঘটনায় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও অন্যান্যদেরকে জড়িয়ে দৈনিক আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Daily Amar Desh Facebook Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img