বুধবার, জানুয়ারি 14, 2026

ঘুমন্ত গার্ডের কাছ থেকে বানরের বন্দুক নিয়ে গুলি চালানোর দৃশ্য দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, ঘুমন্ত গার্ডের থেকে বানর বন্দুক নিয়ে গুলি চালানোর দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ঘুমন্ত গার্ডের কাছ থেকে বানরের বন্দুক নিয়ে গুলি চালানোর দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ভিডিওটি কিছু কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে “Crazed AI” নামক ফেসবুক গ্রুপে গত ২৩ নভেম্বর আলোচিত ভিডিওসহ সামাজিক মাধ্যমে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। গ্রুপটি পর্যবেক্ষণ করে জানা গেছে, সেখানে এআই-তৈরি বিভিন্ন কনটেন্ট নিয়মিতভাবে প্রকাশ করা হয়।

এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে ব্যক্তির প্রতিক্রিয়া ও বানরের বন্দুক হাতে নিয়ে হাটার ঘটনায় অসামঞ্জস্যতা দেখা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। 

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারীপ্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

Screenshot: Hive Moderation

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ঘুমন্ত গার্ডের থেকে বানরের বন্দুক নিয়ে গুলি চালানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img