রবিবার, জানুয়ারি 25, 2026

মক্কায় উমরাহের স্থানে আগুনের দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, মক্কায় উমরাহের স্থানে আগুনের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৪ লক্ষ ৩৫ হাজারবার দেখা হয়েছে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মক্কায় ওমরাহর স্থানে আগুন লাগার দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক অবস্থায় অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। 

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

এছাড়া, সাম্প্রতিক সময়ে মক্কায় আগুন লাগার কোনো ঘটনা সম্পর্কে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে জানা যায়নি৷ মক্কায় হজ্জের স্থানে আগুন লাগলে সেবিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার করার কথা। 

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে মক্কায় ওমরাহর স্থানে আগুনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img