২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে দেশের বেশ কয়েকটি জায়গায় ভবনে ফাটল ও ভবন হেলে পড়ে এবং ১০ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর জানা গেছে। পরদিন ২২ নভেম্বর সকালে ও সন্ধ্যায় পরপর আরও দুবার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প পরবর্তী সময়ে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। যা জনমনে বেশ আতঙ্কের সৃষ্টি করে। তবে এই তথ্যপ্রবাহের মধ্যেই একাধিক ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যও প্রচারিত হচ্ছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে সামাজিক মাধ্যমে প্রচারিত এমন ৫টি ভিডিও কেন্দ্রিক ভুল তথ্য পাওয়া গেছে।
দাবি ১
সাম্প্রতিক ভূমিকম্পে নরসিংদীর ডাংগা জমিদার বাড়ির দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ভিডিওটি পর্যবেক্ষণ করেও বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যায় বিল্ডিংটি অস্বাভাবিক ভাবে নড়লেও সামনে থাকা মোটরসাইকেলে বসা ব্যক্তির পা কিংবা মোটরসাইকেল স্থির রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
অর্থাৎ, এআই দিয়ে তৈরি ভিডিওকে ভূমিকম্পে নরসিংদীর ডাংগা জমিদার বাড়ির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
দাবি ২
সাম্প্রতিক ভূমিকম্পে বিল্ডিংয়ে ফাটল ধরায় মানুষ লাফ দিয়ে নিচে পড়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি ছড়িয়েছে ফেসবুক, টিকটক, ইউটিউবে।

ভিডিওটি পর্যবেক্ষণ করেও বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া সাইনবোর্ডগুলোর লেখা বিকৃত এবং অর্থহীন। বিল্ডিং থেকে মানুষ লাফ দিয়ে পড়লেও আশেপাশের মানুষকে হেঁটে সামনে আগাতে দেখা যায়, এছাড়া তাদের মুখাবয়বের অসংগতিও রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
অর্থাৎ, এআই দিয়ে তৈরি ভিডিওকে ভূমিকম্পে বিল্ডিং ভেঙে মানুষ লাফিয়ে পড়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
দাবি ৩
সাম্প্রতিক ভূমিকম্পে বিল্ডিং ভেঙে পড়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি ছড়িয়েছে টিকটক, ইউটিউবে।

ভিডিওটি পর্যবেক্ষণ করেও বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া সাইনবোর্ডগুলোর লেখা বিকৃত এবং অর্থহীন, বিল্ডিং ভাঙ্গা ও আশেপাশে মানুষের ছোটাছুটি এবং মুখাবয়বের অসংগতি রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
অর্থাৎ, এআই দিয়ে তৈরি ভিডিওকে ভূমিকম্পে বিল্ডিং ভেঙে পড়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
দাবি ৪
সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকায় একটি বিল্ডিং ভেঙে পড়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ভিডিওটি পর্যবেক্ষণ করেও বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যায় ভেঙে পড়া বিল্ডিংয়ের ছাদ প্রথমে খালি থাকলেও হঠাৎ কিছু মানুষ দৌড়াতে শুরু করে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
অর্থাৎ, এআই দিয়ে তৈরি ভিডিওকে ঢাকায় ভূমিকম্পে একটি বিল্ডিং ভেঙে পড়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
দাবি ৫
সাম্প্রতিক ভূমিকম্পে আরমানিটোলায় ৫ তলা ভবন ধসে ৩ জন ও পুরান ঢাকায় রেলিং ধসে নিহত হওয়ার দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক ভূমিকম্পে আরমানিটোলা ও পুরান ঢাকায় নিহতের ঘটনা ঘটলেও প্রচারিত ভিডিওটি উক্ত ঘটনার নয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করেও বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যায় বিল্ডিং ভেঙে পড়ায় দৌরাতে থাকা মানুষের মুখাবয়বের অসংগতি রয়েছে এবং রিক্সায় সাইকেলগুলো একই জায়গায় স্থির ছিল, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।
অর্থাৎ, এআই দিয়ে তৈরি ভিডিওকে আরমানিটোলা ও পুরান ঢাকায় বিল্ডিং ভেঙে মানুষ নিহত হওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।