বুধবার, জানুয়ারি 14, 2026

ভারতীয় যুগলের এআই দিয়ে তৈরি ভিডিওকে বাস্তব দাবিতে গণমাধ্যমে প্রচার

সম্প্রতি, সামাজিক যোগযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। যেখানে, পণ্যবাহী ট্রেনের নিচে এক যুগলকে ব্যক্তিগত মুহুর্ত কাটাতে দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, হঠাৎ ট্রেনটি চলতে শুরু করলে তৎক্ষণাত তারা সেখান থেকে সরে রক্ষা পান। আলোচিত এই ভিডিওটি ভারতের বাস্তব ঘটনা দাবিতে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন দেখুন যুগান্তর, কালবেলা, আরটিভিঢাকা প্রকাশ (ইউটিউব), এনপিবি, আমাদের সময়, কুমিল্লা২৪, জাগো বাংলা, দ্য বিজনেস ডেইলি, তালাশ বিডি এবং কক্সবাজার পোস্ট (ফেসবুক)। 

গণমাধ্যমের ফেসবুক পেজে একই দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ব্যক্তিগত মুর্হুত কাটানোর সময় চলন্ত ট্রেনের নিচ থেকে রক্ষা পাওয়া যুগলে আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ২০১৯ সালের ২৭ আগস্ট প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook 

পোস্টটিতে ব্যবহৃত ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটির যুগল, তাদের পোশাক এবং পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে উক্ত ছবির হুবহু মিল রয়েছে। পোস্টটির শিরোনামে ঘটনাটি ভারতের কোন এলাকার সেটি উল্লেখ করে হয়নি। বরং, ছবিটি শতর্কতামূলক পোস্ট হিসেবে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে উক্ত যুগলের কোনো ভিডিও খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনার মাধ্যমে ভিডিওটিতে বেশকিছু এআইজনিত অসঙ্গতি দেখতে পাওয়া যায়। ট্রেনটি চলতে শুরু করলে আলোচিত ওই যুগল সেখান থেকে সরে যাওয়ার সময় তাদের হাতের অঙ্গভঙ্গিতে অস্বাভাবিকতা লক্ষ্য করা হয়।

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কিনা সেটি যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্টে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭১ শতাংশ।

Screenshot: Hive Detect

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, ভারতের রেলওয়ে মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রচারিত ছবিটি ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে ভারতের বিহারে যুগলে ব্যক্তিগত মুহুর্ত কাটানোর সময় চলন্ত ট্রেনের নিচ থেকে রক্ষা পাওয়া ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Ministry of Railways, Government of India Facebook Post
  • Hive Detect
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img